সবাই বলে বয়স বাড়ে-আমি বলি কমে রে
======================================================
সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলে কমে...
এই মাটির ঘরটা খাইলো ঘুনে...
এই মাটির ঘরটা খাইলো ঘুনে... প্রতি দমে দমে রে...
সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলে কমে...
মত্ত নিয়া মজে রয়লাম সত্য চিনলাম না
লোহা দিয়া নাও গড়িলাম, মানিক চিনলাম ন.
আমি তার কাছে কি বলব গিয়া, কিবা গেলাম সঙ্গে লইয়া রে... মনও রে... ওহ ও মন রে...
আমি তার কাছে কি বলব গিয়া, কিবা গেলাম সঙ্গে লইয়া রে
শুধু ঘুরলাম, খাইলাম দাইলাম, একি মতি ভ্রমে রে...
সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলে কমে...
তবিলদারি কইরা নিজেই হয়লাম মহাজন
নিক্তি দিয়া অন্তর টারে, করলাম না ওজন
আমি বাত্তি ছাড়া ওই কবরে, কেমনে যামু হিসাব করে রে... মনও রে... ওহ ও মন রে...
আমি বাত্তি ছাড়া ওই কবরে, কেমনে যামু হিসাব করে রে...
শুধু ঘাটতি হইয়া পাপের বোঝা রইব শুধু জমে রে...
সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলে কমে...
এই মাটির ঘরটা খাইলো ঘুনে...
এই মাটির ঘরটা খাইলো ঘুনে... প্রতি দমে দমে রে...
সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলে কমে... (২)
0 comments:
Post a Comment